দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি গ্রামে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি লাল, দুটি ছাই রঙের এবং একটি সাদা রঙের ষাঁড় রয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
এর কিছুক্ষণ পর একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কৃষিজীবী মো. বজলুর রহমানের গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো গাভী ও একটি সাদা এঁড়ে বাছুর চুরি করা হয়।
বজলুর রহমান বলেন, গরু একটি নীল রঙের পিকআপে তোলার সময় তাঁর ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে ৩ থেকে ৪ জনের একটি দল দ্রুত পিকআপ নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে নাসির মণ্ডল জানান, রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে গোয়ালঘরের তালা ভাঙা এবং সব গরু উধাও দেখতে পান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ঘটনার পর থেকেই পুলিশ কাজ করছে। চোরদের শনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
যে আই